চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক। একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) এসব আপিলের তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হবে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার ইউনিটের ম্যানেজার ছিলেন।
চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা এলাকায় মো. ইউনুচের নির্মিত পাকা ঘরে এ ঘটনা ঘটে।
হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার।
টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। অস্ত্রোপচার করা হলেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।
বগুড়ার গাবতলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মাতারবাড়ীর বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা জানান, রাত ৯টার পর হঠাৎ টাউনশিপের স্ক্র্যাপ ইয়ার্ডের গুদামে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুতরতা দেখে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা হলেও স্ত্রীর নামে কোনো সম্পদ, গহনা বা নগদ অর্থ নেই। তাহেরীর নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত হোটেল সান অ্যান্ড সি’তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় এই জরিমানা আরোপ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের পরিবেশ অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।
গাজীপুরের কাপাসিয়ায় এএসএসইটি প্রকল্পের আওতায় নার্সিং শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ) সকালে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
বাগেরহাটের মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে।
বাংলাদেশ স্থলবন্দরে কর্তৃপক্ষে কর্মরত কর্মচারীদের প্রায় ২১ বছর ধরে চালু থাকা অতিরিক্ত সময় কাজের জন্য প্রদত্ত ‘অধিকাল ভাতা’ বন্ধ করা হওয়ায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। দ্রুত সময়ে ভাতা পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরে কর্মরত সর্বস্তরের কর্মচারীরা।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।