বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের কাছ থেকে চুরি যাওয়া পিকআপ দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আমিন নামে একজনকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেনা
ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার উদ্যোগে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের মহানগর শাখার
গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে শনিবার (২৯ আগষ্ট ) দুপুরে আপন চাচাতো ভাইয়ের হামলায় নিলয় সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের ওষুধ ব্যবসায়ী মনির হোসেনের
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারি অর্থ কোনোভাবেই দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করতে দেওয়া হবে না। সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে অবশ্যই জেলে যেতে হ
টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় জুটমিলের ম্যানেজারকে হত্যার হুমকি দেওয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও মিলের কর্মকর্তা-কর্মচারীদে
বগুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে আরিফুল ইসলাম যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে আরিফুল ইসলা
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা (সরকার) শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি।
খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সারা দেশের খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে। কোথাও অনিয়ম কিংবা দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে তিনটি মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। ২৯ আগস্ট শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গাজীপুরের কাপাসিয়ার চরবাঘুয়া এলাকা থেকে বায়েজিদ নামের পাঁচ বছরের একটি শিশু নিখোঁজের ঘটনায় দুইদিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদে কচুরিপানার নীচে ভেসে উঠেছে শিশু বায়েজিদের (৫) লাশ। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৯ আগস্ট) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট তৈরি হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত চলা এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। সংস্কারকাজ চলায় মহাসড়কের ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রয়েছে। ফলে যানবাহনের চাপ বেড়ে গিয়ে একপর্যায়ে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।