| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৯:৪২:১৭:অপরাহ্ন  |  ৪৪৫ বার পঠিত
শিবপুরে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর যৌথ উদ্যোগে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঠান ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই, নরসিংদী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪