| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৯:২৭:২৬:অপরাহ্ন  |  ৪৮৫ বার পঠিত
নজরুল বর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম এবং বগুড়া জেলা মহিলা দলের নেত্রী নাজমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪