| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শ্রীপুরে অবৈধ মৎস্য ফিড কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ইট সংকট: বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ

পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনায় ইটভাটা বন্ধ থাকায় খাগড়াছড়িতে তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসন ও বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা।

বিস্তারিত...

নীলফামারীতে আধুনিক কসাইখানা উদ্বোধন

নীলফামারী পৌরসভার উদ্যোগে নতুন কসাইখানা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এই কসাইখানার ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিস্তারিত...

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ এস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিস্তারিত...

৪০ জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। ২১ ডিসেম্বর রোববার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

বিস্তারিত...

দৌলতপুর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বিস্তারিত...

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিনজন আরোহী আহত হয়েছেন। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ সামরিক মর্যাদায় দাফন

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। পরে দুটি অ্যাম্বুলেন্সে মরদেহ আনা হয়। মোঃ মমিনুলের মরদেহ উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে, আর শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত...

বিজিবির হাতে আটক বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

ক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

বিস্তারিত...

যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা বিএনপি নেতার

শনিবার (২১ ডিসেম্বর) শরীয়তপুরের সখিপুরে আটক নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে ছাড়াতে থানায় হাজির হন স্থানীয় বিএনপি নেতা। এসময় তিনি ওই যুবলীগ নেতাকে ছাড়াতে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিক আহত হয়েছেন।

বিস্তারিত...

নাড়িয়াপাড়ায় নিজ বসত ঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে হেলাল উদ্দিন নামে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কেগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ফরিদপুরে পরীক্ষাকেন্দ্রে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ভয়ভীতি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪