ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। উপজেলা স্বাধীনতা ভাস্কর্যে একের পর এক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুমড়াবাড়িয়া বটতলা পশ্চিমপাড়ায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে দায়ের করা একটি মামলার আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে রণাঙ্গণের বীরযোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের সীমান্তবর্তী শার্শা উপজে
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
থাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
জামালপুরের জেলা সদরসহ সাত উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের সূচনা।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে ‘সেইলর বিজয় রাইড-২০২৫’অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বর থেকে রাইডটি শুরু হয়। পরে রাইডটি রাজশাহীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলকার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত রাকসুর উদ্যোগে নির্মিত প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের শিকার। মহান বিজয় দিবসেও এর ব্যতিক্রম দেখা যায়নি। তবে এই অবহেলার মধ্যেই দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামের আহ্বানে বিজয় দিবসে সংগঠনটি শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বা মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে । র্যাব-১১-এর সদস্যরা মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধার পরিবার।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা রয়েছে, তা নিয়ে এতদিন মিথ্যা লেখা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালন শাহ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী কন্যা শিশুর অবশেষে আশ্রয় হলো একটি পরিবারে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ঘোষণা করেছেন যে, তিনি নির্বাচন করবেন না।