চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বাউফল উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌর শহর ও আশপাশের গ্রামে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলীর ইসলামি জালসায় মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি বক্তব্য
বিএনপি মনোনিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিহার্য। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশের হাল ধরবেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ফার্মেসিতে কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে পাঁচজন মানবাধিকার কর্মী পরিচয়দানকারীকে স্থানীয় জনতা আটক করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও জেলাভিত্তিক সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)-এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক বিধবা নারীকে একাধিকবার নির্যাতনের অভিযোগে ব্যাটালিয়ন আনসার সদস্যের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ ওরফে ক্বারী মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বেনাপোল রেলপথে আমদানিতে নেমেছে নজিরবিহীন ধস। বেনাপোল-পেট্রাপোল রেল স্টেশন দিয়ে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মাঝখানে নির্মিত একটি সেতু প্রায় এক দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় স্থানীয়রা এর কোনো সুবিধা পাচ্ছেন না।
ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনায় তার চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মোছা. আলেমা খাতুন (৬৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটি অপমৃত্যু উল্লেখ করে থানায় সংবাদ দেওয়া হয়েছে। পরিবারের দাবি, এতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নিহত আলেমা খাতুন শিহিপুর গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।