ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনের সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
যশোরের কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি (এক কেজি ১৬৪ গ্রাম) স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ফরিদুল ইসলাম (২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং মাহাফুজ আলম (৩১) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শোরের কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি (এক কেজি ১৬৪ গ্রাম) স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৬০) নামের এক বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর মানিকের বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী ওই এলাকার মৃত রজব আলীর মেয়ে।
নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করে জব্দ করেছে কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ার গো-বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় সকালে নিখোঁজ হওয়া ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবার মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাশের বাড়ির একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাবা পবহাটি হাইওয়ে রোডসংলগ্ন ঈদগাহের পেছনের এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৮) নামে চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার বাড়ির পাশের একটি ভিটায় মরদেহ ফেলে রাখা হয়।
দুপুরে ক্লাস, বিকালে অটোরিকশার হ্যান্ডেল—এভাবেই চলছে ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তৈয়বুর রহমানের জীবনযুদ্ধ। লেখাপড়া থামিয়ে না দিয়ে সংসারের হাল ধরেছেন তিনি।
নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
মাগুরার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরকারি কলেজের মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে। আহত ইকবালকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবেই মানবিক হাত বাড়াল চাঁদপুর জেলা প্রশাসন।