| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

ফরিদপুরে সাড়ে ছয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয় এবং সবকিছু প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ ছাড়া কারখানাটি সিলগালা করে কোম্পানির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

রংপুরে আট দলের বিভাগীয় সমাবেশ আজ

ইসলামী সমমনা আট দল আজ বুধবার রংপুরে বিভাগীয় সমাবেশ করছে। বিকেল ৩টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠেয় এই সমাবেশে বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

বিস্তারিত...

বিদেশি পিস্তলসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মাগুরার ভায়না এলাকায় যৌথবাহিনীর অভিযানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চোপদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি চায়না পিস্তল, একটি চাকু ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করতে গিয়ে দুই ব্যক্তি যৌথবাহিনীর হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিস্তারিত...

নবাবগঞ্জে শর্ট-সার্কিটে ১১ বাড়ি পুড়লো, এক বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়িতে আগুন লেগে ১১টি বাড়ি পুড়ে গেছে। এতে এক প্রতিবেশী গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) প্যারালাইজড অবস্থায় ছিলেন; দ্রুত ঘর থেকে বের হতে না পারায় তিনি ভেতরে পুড়ে মারা যান।

বিস্তারিত...

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের বাহিমালী বাজারের কাছে জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিস্তারিত...

শেয়ারিং এন্ড কেয়ারিং নীতিতেই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব: জেলা প্রশাসক

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেছেন, উন্নয়নের মূল শক্তি হলো শেয়ারিং এন্ড কেয়ারিং নীতি। সকল দফতরের সমন্বয়, আন্তরিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলেই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব।

বিস্তারিত...

বগুড়ায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিবহন বান্ধব পরিবেশ গড়ে তুলবে। যেখানে কোন সন্ত্রাস চাাঁদাবাজ দখলবাজ থাকবেনা। আমরা ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করবো।

বিস্তারিত...

যশোরের বেনাপোল মুক্ত দিবস আজ

বুধবার (৩ ডিসেম্বর) যশোরের সীমান্ত বেনাপোল মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিন মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে বেনাপোল, শার্শা এলাকা ছেড়ে পিছু হটতে থাকে পাক বাহিনী এবং তাদের দোসররা। আশ্রয় নেয় শার্শার আমড়াখালি সদর ও পরের দিন আঞ্চলিক সদর দপ্তর নাভারনে।

বিস্তারিত...

‘চুক্তির ২৮ বছরেও আশা অপূর্ণ রয়ে গেছে’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

বিস্তারিত...

এখনও বলতে পারি না বিজয়ী হয়েছি, এখনও আমরা নিরাপদ না : ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “যে আশা এবং উদ্বেগ একসঙ্গে আমাদের মধ্যে কাজ করেছিল সেটি একই রকম রয়েছে। আমরা এখনও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি না যে আমরা বিজয়ী হয়েছি।

বিস্তারিত...

পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যা, অভিযুক্তের স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নারীর স্বামীকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) রাতেই উপজেলা প্রশাসনের

বিস্তারিত...

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) বিকেলে নলসোন্দা রক্ত শপথ যুব সংসদ কতৃক আয়োজিত উল্লাপাড়ার নলসোন্দা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান জেলা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিস্তারিত...

পানছড়িতে জামায়াতসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪