| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত, আহত ২

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ হামলায় নিহত হয়েছেন এক নারী, আর গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার ভাতিজি।

বিস্তারিত...

মেহেরপুর সীমান্তে ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুশ-ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে নতুন ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাউছার হামিদ। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় শূন্য থাকার পর নতুন ইউএনও নিয়োগ দেওয়া হলো।

বিস্তারিত...

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করেছেন বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি।

বিস্তারিত...

ঝিনাইদহে মুরাদ হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প। বুধবার (৩ ডিসেম্বর) র‍্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শ্মশানপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

পদ্মার চরে ১০ হাজার কলাগাছ ধ্বংস

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের শেষ সীমানা ঘেষে চর মোজাফ্ফরপুর মৌজার ছোনেরটেক নামক পদ্মার চরে গড়া ৩০০ শত বিঘার বিশাল কলাবাগানের প্রায় ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে প্রতিবেশী দুর্বৃত্তরা।

বিস্তারিত...

খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিস্তারিত...

কালিহাতীতে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তরীপাড়া বাজারের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল আজ যেন সকালেই নতুন সাজে সেজেছিল। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে পড়েছিল সবুজের মৃদু উচ্ছ্বাস। উপজেলার সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) আয়োজন করা হয় এক প্রাণবন্ত বৃক্ষরোপণ কর্মসূচি।

বিস্তারিত...

যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা

লটারির মাধ্যমে সারাদেশের মতো যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে।

বিস্তারিত...

শ্রীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ৬৬ জন প্রতিবন্ধীকে ঋণ বিতরণ

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

বিস্তারিত...

শিক্ষকরা কর্মবিরতিতে, বার্ষিক পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা!

মঙ্গলবার ও বুধবার (২ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর) সকালে বাউফল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে এ চিত্র। যেখানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন আর অভিভাবকরা পরীক্ষার কক্ষে প্রশ্নপত্র বিতরণ, খাতা সরবরাহসহ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত...

মাদারীপুরে ক্লিনিকের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

তীব্র শীতে কাঁপছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে এই জনপদের লোকজন। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নদী-তীরবর্তী এলাকার ছিন্নমূল মানুষেরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪