গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর হঠাৎ শতাধিক শ্রমিক
প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কারখানা। দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গ্যাস সংকটের কারণে ২৩ মাস ধরে বন্ধ আছে। এতে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান হচ্ছে।
বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।
নগরীর কোতোয়ালী থানার কাছাকাছি, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. ইসমাইল (৩৫) নামের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকরা তাদের চার দফা দাবিতে শনিবার দুপুরে মিল প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজন এ সমাবেশের আয়োজন করে।
লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন অংশটি বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ পার হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা আনতে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল শুরু করেছে। সমগ্র দেশের মতো যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায়ও বদলি কার্যক্রমের আওতায় এসেছে। শার্শা উপজেলার শীর্ষস্থানীয় ইউএনও ডা. কাজী নাজিব হাসানকে বদলি করা হয়েছে। দক্ষ ও মানবিক এই কর্মকর্তা বদলিতে শার্শা-বেনাপোলবাসীর মনে গভীর শূন্যতার সৃষ্টি করেছেন।
গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”- এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পটিয়া উপজেলার অন্তর্গত ২২টি বৌদ্ধ গ্রামের ৪০টি বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রায় চার বছর বিরতি কাটিয়ে বরিশাল-ঢাকা নৌরুটে ফিরেছে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। এবার এটি সাধারণ যাত্রী পরিবহনের বদলে ‘পর্যটক সার্ভিস’ হিসেবে যাত্রা শুরু করেছে।
উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। ভোর থেকেই বইছে শীতল হাওয়া, চারদিকে কুয়াশার চাদর আর ফসলি জমিতে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতি যেন আগেই জানিয়ে দিচ্ছে শীতের আগমন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ডিমলা আবহাওয়া অফিস ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে সদর থানা ঘেরাও করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা মামলার দ্রুত রেকর্ড ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপের গ্রেপ্তার দাবি করেন।