চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ হয় সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায়। রাত ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শহিদুল হক ফল ঘোষণা করেন। এসময় কমিটির অপর দুই সদস্য হানিফ উদ্দিন ও ছরেয়ারা হোসেনও উপস্থিত ছিলেন।
শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় কৃষকদের পণ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বিপণন সহজ করতে জাইকা ও এলজিইডির যৌথ উদ্যোগে নির্মিত এগ্রো বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় ২৯ নভেম্বর শনিবার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাইকার কান্ট্রি ডিরেক্টর তোমোহিদি ইচিগুচি।
শেরপুর জেলা পুলিশ’র কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত মোঃ কামরুল ইসলাম। তাঁর আগমনের আগে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
শনিবার বিকেলে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব (কুষ্টিয়া) এবং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার (ঢাকা) মুখোমুখি হয়। মাঠজুড়ে হাজারো দর্শক তৈরি করে উৎসবমুখর পরিবেশ।
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩০) নামে এক যুবককে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা। শনিবার(২৯ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে এক মাদ্রাসা
রোদ-বৃষ্টি মাথা পেতে নেয় চাষি, মাটি ফেটে জেগে ওঠে ফসলের হাসি। অগ্রহায়ণ বাংলা বছরের নবম মাস। দেশে এখন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭খ্রি.) সম্পন্ন হয়েছে।
গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর হঠাৎ শতাধিক শ্রমিক
প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কারখানা। দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গ্যাস সংকটের কারণে ২৩ মাস ধরে বন্ধ আছে। এতে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান হচ্ছে।
বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।
নগরীর কোতোয়ালী থানার কাছাকাছি, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. ইসমাইল (৩৫) নামের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকরা তাদের চার দফা দাবিতে শনিবার দুপুরে মিল প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজন এ সমাবেশের আয়োজন করে।
লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন অংশটি বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ পার হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।