বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেক্সটপ কম্পিউটার এবং ভ্যাকসিন বিক্রির নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দলের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে মাসুদুজ্জামানকে জয়ী করবো। সবার মনে রাখতে হবে—তিনি দলের প্রার্থী, তিনি তারেক রহমানের প্রার্থী। ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজানো হয়েছে। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নটির নতুন পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গত ১০ নভেম্বর উদয়কাঠী ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ১৯ নভেম্বর ১০১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।
বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম
সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন-সংলগ্ন হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও নাটোর জেলা কমিটির সদস্য সচিব, এএসএম মোকাররেবুর রহমান নাসিমের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) দিবাগত রাতে নির্বাচনী এলাকা দয়ারামপুরে এ ঘটনা ঘটে।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, "আমার নেত্রী নাকি এতিমের টাকা মারি খাইছে"—আপনি আমার নেত্রীর সম্পর্কে কথা বলেছেন। নেত্রীকে অবজ্ঞা করে কথা বলেছেন। আপনার কাছে আশা করি না। আপনার মুখে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য মানায় না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো 'সাইন্টিফিক কনফারেন্স অফ ভেটেনারি এন্ড এনিমেল সাইন্সেস ২০২৫' শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুনা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারণার সময় বৃহস্পতিবার দুপুরে এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করার পর দণ্ড প্রদান করা হয়।