| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউলদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

যশোরে ভুয়া সচিব আটক

যশোরের সার্কিট হাউজ থেকে এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশী গাজীর ছেলে।

বিস্তারিত...

যশোরের নয়া এসপি হলেন রফিকুল ইসলাম

সৈয়দ রফিকুল ইসলাম যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন । বর্তমানে তিনি জামালপুরের এসপি হিসেবে কর্মরত আছেন ।যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে।

বিস্তারিত...

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় নতুন এসপি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্র্বতী সরকার।

বিস্তারিত...

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মেহেরপুর গাংনীতে সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

বিস্তারিত...

রাঙামাটিতে কাভার্ড ভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

রাঙামাটির কাউখালি উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়।

বিস্তারিত...

গাংনীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে।

বিস্তারিত...

কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধে হামলায় গুরুতর আহত ১

বুধবার (২৬ নভেম্বর) কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস.এম শফিক হাসান (চয়ন), ৩৮, উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা নং-১৭ তারিখ, ২২/১১/২৫ ইং

বিস্তারিত...

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।

বিস্তারিত...

কু‌ষ্টিয়ায় মুখ পোড়া লাশ উদ্ধার

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় মুখ পোড়া‌নো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের রঙিন সূচনা

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর প্রথম দিনেই ছিল উৎসবমুখর পরিবেশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে রঙিন পশুপাখির মেলায় মুগ্ধ দর্শনার্থীরা

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে বুধবার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ আয়োজন হয়।

বিস্তারিত...

ঝিনাইদহের ৫৭ হাজার সনাতনীর ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা

ঝিনাইদহ–২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরে ঝিনাইদহ–২ নির্বাচনী এলাকার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী সংগঠন যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪