ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
রামরঙ্গন চায়না জাতের কমলা চাষে আলোড়ন সৃষ্টি করেছে নীলফামারীর আদর্শ মানিক নার্সারীর উদ্যোক্তা ও নীলফামারী গণপূর্ত বিভাগের কর্মরত আব্দুল মতিন। তিনি নার্সারী ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষে নিজ জেলা ও পাশ্ববর্তী জেলা গুলোতে সুনাম অর্জন করেছে।তার এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে। ফলন ভালো হওয়ায় এই জাতের কমলা চাষে আগ্রহী হচ্ছে।
হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে।
যশোরের বেনাপোল বাজারের ছোট আঁচড়া মোড়ে অবস্থিত হাজি বিরিয়ানি হাউজ–এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের তীব্রতা বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে বেশি টাকা নিচ্ছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ–এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৬ নভেম্বর) জৈনা বাজারের আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এই কর্মীরা দলের সঙ্গে সংযুক্ত হন।
উত্তরাঞ্চলের শীত যেন আগেভাগেই জমিয়ে বসেছে পঞ্চগড়ে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার দাপট। ভোরের প্রবল হিমেল হাওয়া আর প্রায় শতভাগ আর্দ্রতায় পুরো জেলাজুড়ে শীতের স্পর্শ এখন স্পষ্ট।
বঙ্গোপসাগরে মাঝরাতে সৃষ্ট ভূমিকম্পে দুলে ওঠে কক্সবাজারের টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপন্ন হয়, যার মাত্রা ছিল ৪.০।
চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো সড়কপথে ভুটানের উদ্দেশে পণ্যবাহী একটি কনটেইনার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে এই পরীক্ষামূলক পরিবহনকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিয়েতে মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এক কন্যাসহ তার পরিবারের সদস্যদের বেত্রাঘাত এবং মোটা অঙ্কের জরিমানার ঘটনা ঘটেছে। স্থানীয় অনানুষ্ঠানিক সালিশে এমন ‘শাস্তি’ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি , আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬নভেম্বর)উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম (হেলাঞ্চি, মণিরামপুর) নামে এক ভুয়া অতিরিক্ত সচিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউস কর্তৃপক্ষ তার পরিচয় নিয়ে সন্দেহ হলে যাচাই-বাছাই শেষে তাকে হস্তান্তর করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হোটেলে পচা ও বাসি খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এবং বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।