চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে অন্তত ১০–১২ জন আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল ৯টা। তখনো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখার কথা থাকলেও সোমবার সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বহির্বিভাগে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষমাণ রোগীরা।
যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি যাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে তা পরিবর্তন হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারপরও এর মধ্যে চারটি আসনে মনোনয়ন বাতিলের দাবিতে চলছে সভা, সমাবেশ ও মানববন্ধন। পাশাপাশি চলছে গণসংযোগও।
গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় স্কুলের নৈশপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক মাদকসেবী। আহত নৈশপ্রহরী রুহুল আমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে পরে পাশ্ববর্তী ধানখেতে পুঁতে রাখার অভিযোগে শিশুটির মায়ের পূর্বের স্বামী এবং তার সহযোগী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হাঁটা–চলার একমাত্র রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে তারা।
শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে । ২৪ নভেম্বর সকালে শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে নভেম্বর মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত পুরোপুরি জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া এবং প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বেড়েছে।
ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেড’-এর সিইও সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে দেশ-বিদেশের অন্তত ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিনিয়োগ বা শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার পর তিনি আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে ট্রাকের ধাক্কায় মো. আকবার মোল্যা (৬৫) নামে এক ইজিভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম। নিহত বৃদ্ধ ইজিভ্যান চালক মো. আকবার মোল্যা উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে মো. ত্বকী তাযওয়ার (১২) নামে এক এতিমখানার ছাত্রকে অপহরণ করা হয়েছে। শনিবার বিকেলে অপহরণের পর আজ সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তার খোঁজ মেলেনি। অপহরণকারীরা পরিবারকে এক লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে এবং টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছে।
মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন আহত শিল্পী আব্দুল আলীম। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার বিকালে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের বৌ-বাজার, কৈপাড়া ও নাইটপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
ময়মনসিংহে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক ও হাসপাতালে সিভিল সার্জন কার্যালয় ও র্যাবের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে দিনব্যাপী চরপাড়া এলাকায় এ অভিযান চলে।