মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র ঝিনাইদহে শীত মৌসুমের ফুলের বাণিজ্য শুরু হয়েছে। গত শনিবার জেলার সদর উপজেলার গান্না বাজারে সকাল ৬টায় ফুলচাষিরা তাদের উৎপাদিত ফুল বাজারে আনেন। সকাল ১০টা পর্যন্ত বিক্রি চলে, এরপর পাইকারিরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা পৌঁছে দেন।
ঠোরতার মধ্যেও মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে এক কর্মকর্তার হাতে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের (অনূর্ধ্ব-১৫) শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
ঠাকুরগাঁওয়ে সাপে কাটা রোগীর সংখ্যা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মোট ৫২১ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১ জনকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস মারছার সাথে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
বাগেরহাটে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাদিয়া খাতুন (৩০)। সে চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। মঙ্গলবার রাতে সদের উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গাজিপুরে আবারও ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়েছে । গোপন সংবাদ পেয়ে আনশৃঙ্খলা বাহিনী ঘোড়া জবাই করা কসাইখানায় অভিযান চালিয়ে ৫ মন মাংস ও ৩৭টি জিবিত ঘোড়া জব্দ করেছে।
পুলিশের হাতে প্রেপ্তার এক যুবলগী নেতাকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা ও সমর্থকরা।
৪ নভেম্বর মঙ্গলবার রাতে জেলার শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় মোশাররফ হোসেন বাবুর বাড়ি থেকে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ করা হয়েছে ।
মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বন্ধুর মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন আশিক মাহমুদ (২৮)। এর কয়েক ঘণ্টার মধ্য আশিক নিজেই চলে গেলেন না–ফেরার দেশে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর জেলার ৬টি আসনের প্রার্থীরা।
গাজীপুরের কাপাসিয়ায় বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।