ঝিনাইদহ-হরিনাকুন্ডু-২ আসন ঘিরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।
চাঁদপুরের পুরানবাজারে এক যুবকের বিরুদ্ধে আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার লোহারপুল এলাকায় এ সমাবেশ হয়।
কিশোরগঞ্জে মুখে মাস্ক ও মাথায় হেলমেট ব্যবহার করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না’ লেখা একটি ব্যানারে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এই মিছিল করেন তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করা হলে জেলায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই ঘোষণা ঘিরে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে আতুরার ডিপো সংগীত আবাসিক এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট-বাসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ঘটে। নিহতরা হলেন: সিএনজি চালক খোকন (৪৬), শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)। এছাড়া, একজন নারীসহ আরও দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে আগুন জালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে তার সমর্থক নেতাকর্মীরা।
ঝিনাইদহ-হরিনাকুন্ডু-২ আসন ঘিরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ঝিনাইদহ-২ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা না করায় তৃণমূলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় গাংনী উপজেলা শহর।
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য পদ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দাতা না হয়েও প্রভাব খাটিয়ে নিজেকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য আসাদুল হক মামুন। এ নিয়ে কলেজের অভ্যন্তরে যেমন তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর আসনটি শরীক দলের জন্য ছাড় দেয়া হতে পারে বলে মনে করছেন জেলা বিএনপির নেতারা। নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সাপ্তাহে ফ্যাস্টিট খুনি শেখ হাসিনা বিচার হবে। আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার একটা ব্যাথার উপশম হবেন। তারা যে কষ্টের মধ্যেই ছিলেন।
টাঙ্গাইলের কালিহাতীতে পোষনা গ্রামে ঘুমন্ত বৃদ্ধার ওপর নৃশংস হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে বৃদ্ধার ঘনিষ্ঠ স্বজন, ভাগ্নে ও চাচাতো ভাই।
বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় ব্যাপক অনিয়মের ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নিয়োগ প্রশ্ন ফাঁস, পরীক্ষার নির্ধারিত সময় কমিয়ে দেওয়া এবং তড়িঘড়ি ফল প্রকাশের মাধ্যমে প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের চাকরি নিশ্চিত করার অভিযোগ করেছেন বঞ্চিত পরীক্ষার্থীরা।