| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রামের ৪টি আসনে পছন্দের প্রার্থীদের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর)সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সারা দেশের মতো কুড়িগ্রামের চারটি আসনেও প্রার্থী ঘোষণা করে।

বিস্তারিত...

বান্দরবানে বর্ণিল আয়োজনে ৫৬তম ‘কঠিন চীবর দানোৎসব’ পালিত

বর্ণাঢ্য আয়োজনে ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হলো ৫৬তম ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।

বিস্তারিত...

মনোনয়ন বঞ্চনায় কুষ্টিয়ায় বিএনপি সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করেন। এ সময় মধুপুর–লক্ষীপুর এলাকাতেও সমর্থকদের বিক্ষোভ হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাক চালক আটক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও কলেজ শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শ্রীপুরে জমি বিরোধে সংঘর্ষ, ৬২ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে জখম

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে ৬২ বছর বয়সী মোস্তফা কামাল এবং তার ভাগিনা এনামুল হক আহত হন।

বিস্তারিত...

সরকারি কর্মকর্তার জন্য ৬ কিমি উল্টো পথে গেল ট্রেন

রেলওয়ের নিয়মকানুন যেন কেবল সাধারণ যাত্রীদের জন্যই। কারণ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য একটি যাত্রীবাহী ট্রেনকে উল্টো পথে ছুটতে হয়েছে প্রায় ৬ কিলোমিটার! আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী। সোমবার (৩ নভেম্বর) বিকেলে এমনই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে।

বিস্তারিত...

চরভদ্রাসনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অমরাপুর গ্রামে ২৫ বছর বয়সী শাকিল মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের কাছে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”

বিস্তারিত...

নাটোরে শাটার ভেঙে দেড়’শ বস্তা চাল ও নগদ টাকা চুরি

নাটোর সদর উপজেলায় মহাসড়কের পাশে একটি দোকানের শাটার ভেঙে প্রায় দেড়’শ বস্তা চাল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার দোকানে এই চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন পুলিশ সুপার

৪ নভেম্বর মঙ্গলবার শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর অফিস কক্ষে এসআই (সশস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত মোঃ আক্তারুজ্জামানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন শেরপুর পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিস্তারিত...

নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেলেন ফজলে হুদা বাবুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

বিস্তারিত...

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষা, পেঁয়াজ, ডাল, সূর্যমুখী, বাদাম, খেসারি, হরহরি ও বিভিন্ন সবজি বীজসহ এমওপি ও ডিএপি সার রয়েছে।

বিস্তারিত...

যশোর-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন টিএস আইউব

যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসাবে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব। ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকার তার নাম ঘোষণা করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ার একটি ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়দের ফোনে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বিস্তারিত...

ঝিনাইদহ-২ আসন রাশেদ খানকে ছেড়ে দেয়ার গুঞ্জন, বিএনপির তৃণমূলে উৎকণ্ঠা

ঝিনাইদহ-হরিনাকুন্ডু-২ আসন ঘিরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪