ঝিনাইদহে ইউএনও'র ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ নামের একটি সংগঠন। রবিবার (২ নভেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
শুষ্ক মৌসুমে যমুনা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ গ্রামের মানুষ
নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
সাভারে এক নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চীন থেকে এসেছেন এক যুবক। তার নাম ওয়াং
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
গত সপ্তাহে বর্মাছড়ি মুখ সংলগ্ন দেওয়ান পাড়া এলাকা থেকে প্রায় ৪,০০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করে সেনাবাহিনী। এবার বকছড়ি পাড়া এলাকা থেকে আরও ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করেছে খিরাম সেনাক্যাম্পের সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তবে কোনো আমলারাও দুর্নীতি করতে পারবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।’
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসীনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেল সেতুর নিচ থেকে রোকেয়া খাতুন নামের এক মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া খাতুন ওই এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরের কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখোর পরিবেশে এবারই প্রথম ব্যালট ভোটের
জামায়াত রাষ্ট্র পরিচালনায় গেলে শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। শনিবার (১ নভেম্বর) দুপুরে বগুড়ার স্কাই ভি