যশোরের কেশবপুরে ট্রাকচাপায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধ্যকুল মান্দারতলা এলাকায় যশোর-কেশবপুর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মীম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে হাসপাতালে জামাই-শ্বশুরের সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখকে (৪৫) লক্ষ্য করে একাধিক গুলি চালায় দুর্বৃত্তরা ।
শোরের শার্শা উপজেলায়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ছয় দফা দাবিতে সমবায়ী খামারিরা দেশের বৃহৎ সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে ।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের ভয়াবহ সংঘর্ষ ও ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) ভোরে ইউনিয়নের চেরাগ আলী বেপারিকান্দি এলাকায় টানা বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)।
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।
নাটোরের লালপুর উপজেলায় সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
রাসায়নিক সার দিয়ে তার বদলে মিয়ানমার থেকে মাদক আনতেন একটি চক্র।
চাঁদপুর সদর ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা হলেন— সোহাগ হোসেন (২৭), অজিদা আক্তার (২৫) ও শাহ আলম (৪০)।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৯৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও ৪০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার হ্রদের অংশে এ ঘটনা ঘটে।
একসময় যাদের আশ্বাসে ভরসা পেয়েছিল শিশু আছিয়ার পরিবার, আজ তারা নিঃসঙ্গ ও অসহায়। খাঁ খাঁ করছে আছিয়ার বাড়ি—না আছে মানুষের আনাগোনা, না আছে কারও সহানুভূতি। সেই আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনার পর কেটে গেছে কয়েক মাস, কিন্তু এখন আর কেউ খবর নেয় না এই শোকাহত পরিবারটির।