অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়লো ১১ বছর বয়সী এক কিশোর। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে স্মরণকালের ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে বাড়িতেও প্রবেশ করেছে পানি। এক টানা ৭ থেকে ৮ ঘন্টা বৃষ্টিতে জেলার প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমির আবাদি ফসল ক্ষতি হয়েছে। একই সঙ্গে পানিতে ভেসে গেছে অনেক পুকুর। এতে মৎস্য চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত দুই শতাধিক কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ ও গুণি শিক্ষক, উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দিমা ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ অক্টোবর) দিমার বাবা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ দিমা কালিয়া উপজেলার বাঁকা গ্রামের শরিফুল ইসলাম শিকদারের মেয়ে।
যৌতুক দাবি করে না পেয়ে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় আহত গৃহবধূকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিদপুর হুদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদী থেকে ৪ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরী দল। এরা হচ্ছে পলি আক্তার (১২), আবু হোসেন (৮) , সায়েবা আক্তার (৮) ও কুলসুম ।
মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলার উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাজীপুরের একটি বহুতল টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কোনাবাড়ীর ওই টাওয়ারের একটি ফাস্টফুডের দোকান থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। শনিবার (০১ নভেম্বর) দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়তে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন মহানগরসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে সাংবাদিকরা তাদের কর্মসূচি পালন করেন।
ফরিদপুরে এক গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মোঃ শরীফুল ইসলাম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু