জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, নয়াপাড়া, চণ্ডীপুর ও বেড়ামাইল গ্রামে এসব ঘটনা ঘটে।
নির্বাচন কমিশন শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, চাইলে শাপলা প্রতীকও দিতে পারবে। কেবল কলি দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে, তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা দিয়ে দেন। এনসিপির শাপলা বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প হিসাবে প্রধান দল হবে।
:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরও চারটি মাইক্রোবাস ও প্রাইভেটকারকে চাপা দেয় সোহাগ পরিবহনের একটি বাস।
ঘাগটিয়া চালা যুব ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত নাইন সাইড টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কামারগাঁও ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ ৫ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকরা বিপুল ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘরে আবদুর রাজ্জাক (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা খুন
চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।
শরীয়তপুরে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি’ পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর জেলার ৬টি উপজেলায় ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত প্রায় পাঁচহাজারের অধিক শিক্ষার্থী শ্রেণিভেদে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই কেন্দ্রে ছিল উৎসবের আমেজ।
গল্প করতে করতে চাঁদের সাথে হেটেছেন কখনো? কিভাবে জোয়ার-ভাটা হয় ভেবেছেন? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন? এমন কতো কতো ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে।
চট্টগ্রাম নগরের পুলিশ বহনকারী একটি বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের ভেতরের এ দুর্ঘটনা ঘটে।
লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চেক পোস্ট বসিয়ে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩৮টি যানবাহনে তল্লাশি করা হয়।
গত কয়েকমাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন (৪২)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)