| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

বৃষ্টির কারণে নুইয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের আমন ক্ষেত, ক্ষতির আশঙ্কা চাষিদের

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ধান শুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

বিস্তারিত...

রাঙ্গামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসব শুরু

রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বেইন ঘর ও চরকায় সূতা কেটে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন চাকমা সার্কেল রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এসময় পুণ্যার্থীদের ‘সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজবন বিহার প্রাঙ্গণ।

বিস্তারিত...

নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারো ক্ষতি করেনি, তাদেরকে বুকে টেনে নিন।‎’ নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।

বিস্তারিত...

চাকরি ছাড়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চাকরি ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল নামে এক কর্মচারিকে হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ঝিনাইদহ সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভের বিরুদ্ধে।

বিস্তারিত...

শ্রীপুরে বিনাধান ও ব্রি-ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেংরা গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-২২ ও ব্রি-ধান-১০৩ জাতের মাঠ পর্যায়ের কার্যকারিতা ও সম্ভাবনা তুলে ধরতে ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমখোলার চাঁদা গ্রামস্থ মহাসীন সরদারের বাড়ি থেকে মালদ্বীপ প্রবাসীর স্ত্রী জেনিয়া খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা পৌর সদরের কৃর্তিপুর মাঠপাড়া গ্রামের ছবুর গাজী (৬৫) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি জেনিয়াকে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

যশোরে স্বর্ণ পাচার চেষ্টার সময় একটি বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি সদস্যরা।

বিস্তারিত...

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক নারীকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ আদেশ দেন।

বিস্তারিত...

জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে পৌরসভায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে— ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।’

বিস্তারিত...

নেত্রকোণায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেছে সেখানে কর্মরত সকল নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা।

বিস্তারিত...

শেরপুরে পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা

শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী-জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ছানোয়ার হোসেন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে বগুড়া র‍্যাব। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে শেরপুর। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে নার্স-শিক্ষার্থীদের মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, সিনিয়র স্টাফ, নার্স ও শিক্ষার্থীরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪