ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসেনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
কাগজপত্র বিহীন ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্ততি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে বেনাপোল কাস্টমস। তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা।
সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রংপুরে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীর গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে নয় নম্বর ওয়ার্ডের রশিদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুপতলা গ্রামের একটি দরিদ্র কৃষক ও দিনমজুর পরিবার আজ চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছে। এই পরিবারের তিন বছরের ছোট্ট শিশু মোঃ আরাফাত হোসেন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।
ভোলা পৌরসভা কর্তৃপক্ষের ফুটপাত দখলমুক্ত অভিযানের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বর্জ্য নিষ্কাশনের তিনটি গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুর-৩ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা মাওলানা এনামুল হক মোল্লা।
জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামের ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এ সময় ফলাফল ঘোষণার প্রস্তুতিসহ নিয়োগ সংক্রান্ত কাজে কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদকৃত প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
কের পর এক জিরাফ মৃত্যুর মধ্য দিয়ে গাজীপুর সাফারি পার্কে জিরাফের পাল এখন শূন্য। সর্বশেষ গত ২১ অক্টোবর (বুধবার) ‘টিবি’ (যক্ষ্মা) রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে। মারা যাওয়া জিরাফটি ছিল স্ত্রী প্রজাতির।
বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন’— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’।
সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।