কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নিয়োগ সংশ্লিষ্ট কমিটি। গতকাল শনিবার রাতে কমিটির সভার সিদ্ধান্তের তথ্য বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেন সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ কামাল হোসেন।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের এক গ্ৰামে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আসলাম হোসেন। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের বাসিন্দা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে।
চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসায় সূচিত হলো নতুন এক অধ্যায়। এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে হোটেল পেনিনসুলায় আয়োজিত ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এবং নির্ভুল অনকোলজির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘ফ্যামিলি ক্যান্সার সেন্টার’। এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম পেলো আধুনিক ও নির্ভুল চিকিৎসা প্রযুক্তির নতুন দিগন্ত।
শোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্যে থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিনের মধ্যে স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য ঘটে। তবে উভয়েই নিজেদের মত পার্থক্য দুর করে বিষয়টি মীমাংশা ও নিস্পত্তি করেন।
দেশের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার নারী-পুরুষদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করা হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণে চারটি ট্রেডে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী।
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন—উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেলচালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লিবিয়া প্রবাসী রানা লস্করের কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে তার স্ত্রী নাজনীন আক্তার স্নিগ্ধার বিরুদ্ধে।
ওমরা পালন শেষে দেশে ফিরে স্ত্রী, মা ও ভাতিজাকে নোয়াখালী ফিরছিলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৫৩)। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাসিমা আক্তার, মা নূর নাহার বেগম ও ভাতিজা লিমন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে অবস্থিত এমপিওভুক্ত পুষ্পকানন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নেই কোনো শিক্ষা কার্যক্রম—দেখলে মনে হয় এটি যেন এক ‘ভূতের ঘর’। দীর্ঘদিন ধরে কলেজটি বন্ধ থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
নারায়ণগঞ্জের বিসিকে এমএস ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় রোববার (২৬ অক্টোবর) সকালে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সবাইকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে পুত্রবধূ নিহত হয়েছেন। রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।
ড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে কার্ডধারী ভুক্তভোগীরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া বাজারে এ মানববন্ধন করে।