বাগেরহাটের কচুয়া উপজেলায় অটোগ্যারেজের পেছনের বাথরুমে ১০ বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে।
আর দশটি শিশুর মত খাচ্ছে-দাচ্ছে, খেলছে এবং ছুটোছুটি করছে ১৫ মাস বয়সী শিশু সন্তান সিফাত। জন্মের পর তার মাথার পিছনে ছোট্ট একটি কালো দাগ সবার নজরে আসে। চিকিৎসকদের কাছে গেলে তারা অভয় দিয়ে বলেছিলেন বয়স বাড়ার সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তো হয়নি, উল্টো বয়স বাড়ার সাথে সাথে তার মাথার পিছনের বিরল ধরণের রোগটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করছে। আতংকে রয়েছে পরিবারটি।
গাজীপুরের শ্রীপুরে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামীম প্রধান (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শামীম পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আইয়ুব আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতি, অনুপস্থিতি, সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জরুরী অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবিভাবকবৃন্দ।
নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে তার সহোদর ভাইয়ের বসতঘরে হামলা ও সীমানার বেড়া গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
বঙ্গোপসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। ইলিশটি লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে ডাকে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। রোববার (২৬ অক্টোবর) সকালে ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন।
বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে একজন বাকপ্রতিবন্ধীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ইউপি সদস্যের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের অশোক হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ পারকৃষ্ণপুর-মদনা পশ্চিমপাড়ার আব্দুস সেলিমের ছেলে।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা পণ্য না পেয়ে বিক্ষোভ করেছেন। শনিবার(২৫ অক্টোবর) ও রবিবার (২৬ অক্টোবর) মুচিবাড়ির কোনা বাজারে মেসার্স রাহিম এন্টারপ্রাইজের বিক্রয় কেন্দ্রের সামনে এ বিক্ষোভ করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আলেম সমাজ আমাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বাতিঘর। তাঁদের দিকনির্দেশনা সমাজকে সৎ পথে পরিচালিত করে এবং জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।’
নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো।
কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আনিছুর রহমান (৩৫) -এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার( ২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী পুরুষ।
জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে অনুপস্থিত থেকে মাসের পর মাস বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
বান্দবানের থানচির বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই বাকি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।