| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাংবাদিকদের সাথে বিএনপি নেতা টিপুর মতবিনিময় সভা

নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কোটচাঁদপুরে এই প্রথম নারী সংগঠনের শারদীয় দুর্গাপূজা, প্রশংসায় ভাসছে এলাকার নারীরা

নবারণ মহিলা সংঘের উদ্যোগে কোটচাঁদপুরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা। এ বছর প্রথমবার কোনও নারী সংগঠন এই পূজা আয়োজন করায় এলাকায় তা ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনের সভাপতি বেবী রাণী সাহা জানিয়েছেন, সামনের দিনগুলোতেও পূজা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিস্তারিত...

মাদ্রাসার তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহকারী তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন ভুক্তভোগী খাদেম মামুন হোসেন। তবে এ ঘটনায় আজ রোববার (২৮ সেপ্টম্বর) সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিস্তারিত...

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন, ওসির অপসারণ দাবি

যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

নাটোরের লালপুরে মাত্র তিন ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।এ সময় নুর আলম (২২) ও অজ্ঞাত (৫৫) এক নারী আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে ও রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে শারদীয় দুর্গোৎসবে আগমনী শোভাযাত্রা

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে গার্ড অব অনার প্রদান

হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।

বিস্তারিত...

হাইব্রিডে মিলছে না স্বাদ,২৭ প্রজাতির আদি ধান বিলুপ্তির পথে

একসময় ঠাকুরগাঁওয়ের মাঠ গুলোতে হেমন্তের হাওয়ায় ভেসে যেত ধানের সুগন্ধ। গ্রামের পথঘাটে মিশে থাকত কৃষকের হাসি আর ফসলের আনন্দ। সেই মাঠে এক সময় ফুটত ২৭ জাতের আদি ধান—মাল সারা, মাগুরশাল, সাপাহার, রাজু ভোগ, কালো নেনিয়া, সাদা নেনিয়া, সিন্দুর কটুয়া, ধোরা ভাদুই, চেঙ্গা, কাকুয়া, পারি যা, কাশিয়া বিন্নি, কল মিতা—যা শুধু খাদ্য নয়, ঠাকুরগাঁওয়ের মানুষের সংস্কৃতির অমলিন অংশ।

বিস্তারিত...

ব্যবসায়ী মালেকের উপর হামলাকারী খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন

শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকার আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া থেকে ৪৫,০০০ পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত ১ টি গাড়ি (NOAH) সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে এর একটি টিম চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ৮ নং ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় NOAH গাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ ফেরদৌস প্রকাশ ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩) কে উল্লেখিত বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার করা হয় এই সময় ইয়াবা পাচারে তাদের ব্যবহৃত গাড়িটি হচ্ছে NOAH সেই সাথে তাদের ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়।

বিস্তারিত...

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কাওরান বাজারে সড়ক অবরোধ

রাজধানীর কাওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন

বিস্তারিত...

থমথমে খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা

পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিস্তারিত...

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন বলছে— ‘তারা শাপলা প্রতীক দেবে না’।

বিস্তারিত...

চট্টগ্রামের সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণ

নগরীর সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই সময় ৮ জন দগ্ধ হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪