জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবারের এ খেলায় ধুনট উপজেলা ট্রাইব্রেকারে ৩-০ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।
কক্সবাজারের রামু উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তাঁর পারিবারি
চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় হোটেলে পচা খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হোটেল মালিকসহ তিনজনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন ।
খাগড়াছড়ি পৌরসভা ও উপজেলার আশপাশে ১৪৪ ধারা চলছে। এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরইমাঝে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলামের একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে।
জামালপুরের মেলান্দহ স্টেশন আউটারে এলাকায় ট্রেন থেকে পড়ে নিহত রহিম উদ্দিন নামে এক ট্রেন যাত্রীর লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। জামালপুর রেলওয়ে থানার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার কথা থাকলেও তা হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধই থাকবে। পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা প্রশাসনের
ষষ্ঠীর সূর্যোদয় থেকে শারদীয় দুর্গোৎসবের আবাহনে কালিহাতীর পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে নেমেছে উৎসবের ঢেউ। পূজার গান, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশ। প্রতিটি প্রতিমা যেন রঙ-তুলির জাদুতে সাজানো হয়েছে অপূর্ব শৈলীতে, যা দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আগামি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নবগঠিত মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সাংগঠনিক সভায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি'র সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। তিনি উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, বিএনপি'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পাশাপাশি নির্বাচনী জনসংযোগ করছেন।
'ঘোড়াতে চড়িয়া মর্দ হাটিয়া চলিল, কিছুদূর যাইয়া মর্দ রওনা হইলো' পুরনো দিনের সেই রূপকথার বাস্তবতা যেন গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী ও শিবপুরের বাসিন্দারা উপলব্দি করতে পারছেন। কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর রাণীগঞ্জ-বটতলা সেতু নির্মাণের প্রায় সাড়ে ৬ বছর পর ঠিকাদারী প্রতিষ্ঠানের অদক্ষতা ও নানা সীমাবদ্ধতার কারণে নদীর মাঝখানে পাইলিং করতে না পেরে তারা পাইলিংয়ের গভীরতা ৫শত মি.মি কমানোর আবেদন করেছেন।
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার জলঢাকা উপজেলার টেংগনমারি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে গুইমারায় একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা একটায় খা
‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ এই স্লোগানে কুড়িগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।