| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হান্নান মাসউদের ছাড়িয়ে আনা সেই সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক

‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

বিস্তারিত...

১৪৪ ধারা-অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা

খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের এ অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

বিস্তারিত...

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয়।

বিস্তারিত...

পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চাচ্ছে ভারত: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।

বিস্তারিত...

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয় রত্না জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

বিস্তারিত...

বারবার প্রশাসক বদলে স্থবির শেরপুর পৌরসভার উন্নয়নকাজ

গত ৫ আগষ্ঠ আওয়ামী সকারের পতনের পর স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

যশোরের শার্শা উপজেলায় হাফিজুরের স্বপ্ন মরদেহ হয়ে ফিরছে

সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন যশোরের শার্শা উপজেলা প্রবাসী হাফিজুর রহমান (৪৫)। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

বিস্তারিত...

খাগড়াছড়ির হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে অভিযোগ তুলেছে ‘সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজ’।

বিস্তারিত...

নরসিংদীর ৮৯ টি পূজা মণ্ডপে খায়রুল কবীর খোকনের অনুদান প্রদান

নরসিংদী: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যি নরসিংদী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন।

বিস্তারিত...

বেসরকারি হাসপাতালগুলোতে ভাঙচুর–হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন। নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন হয়েছে।

বিস্তারিত...

অশালীন কর্মকাণ্ডের অভিযোগ, মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় অবস্থিত ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ এবং সেখানে মিল ফ্যাক্টরি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রিসোর্টের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাটোরের বড়াইগ্রামে নাতিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে দাদীর বিরুদ্ধে দুই বছর বয়সী নাতিকে জুসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে নূর ইসলাম নামের শিশুটি মারা যায়। ওইদিন বিকালে উপজেলার ইকড়ি গ্রামের শাহাদাত শাহ'র বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু নূর জেলার গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পুর্বপাড়া গ্রামের শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র সন্তান।

বিস্তারিত...

অসহায় বিশ্বজিতের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন পৌর প্রশাসক

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় বিশ্বজিত চন্দ্র দাসের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জীবন উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নিজ কার্যালয়ে চিকিৎসা সহায়তা হিসেবে বিশ্বজিতের হাতে এক লাখ টাকা তুলে দেন পৌর প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত।

বিস্তারিত...

জেলা প্রশাসক গোল্ডকাপে ধুনট উপজেলা ফাইনালে

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবারের এ খেলায় ধুনট উপজেলা ট্রাইব্রেকারে ৩-০ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।

বিস্তারিত...

রামু বিহার থেকে বৌদ্ধভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তাঁর পারিবারি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪