| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে ৪টি মাজারসহ বেশ কিছু স্থাপনায় হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুই হাজার দুইশ অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক যেন মরণ ফাঁদ

সরু সড়ক ও অতিরিক্ত বাঁকের কারণে মরণ ফাঁদে পরিনত হয়েছে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

বিস্তারিত...

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছেন।

বিস্তারিত...

স্বপ্ন ছোঁয়া হলো না জীবনের, লিবিয়ায় মাফিয়াদের গুলিতে হারালেন প্রাণ

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম।

বিস্তারিত...

গহীন পাহাড় থেকে টেকনাফে নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।

বিস্তারিত...

শেরপুরে পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিস্তারিত...

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন।

বিস্তারিত...

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে গাঁজা চোলাইমদসহ গ্রেপ্তার ৪ জন

উক্ত অভিযান টের পেয়ে আসামি মোঃ আসাদুল্লাহ (৩৮) পালিয়ে যায়। অপর অভিযানে একই টিম স্বরসতী রাণীকে ৮ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াসসহ গ্রেপ্তার করে।

বিস্তারিত...

আপু ডাকায় ক্ষেপে গেলেন শেরপুর সদর হাসপাতালের ডাঃ মারজিয়া খাতুন

শেরপুর জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুনকে আপু ডাকায় ক্ষেপে উত্তেজিত হয়ে এক রোগীর অভিভাবকসহ রোগীকে তার কক্ষ থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে।

বিস্তারিত...

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

বিস্তারিত...

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চন্দন

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আগামীর বাংলাদেশ হবে সততা ও স্বচ্ছতার। বাংলাদেশকে ইনসাফ, দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিস্তারিত...

বরিশালের ৬টি আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করেন সংগঠনের বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ।

বিস্তারিত...

বরিশালে বিয়ে করতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

বরিশাল নগরীতে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪