নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।
গাইবান্ধার বামনডাঙ্গা স্টেশনে আটকে পড়া করতোয়া এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করে মানবিক সহায়তা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা সাগির খান। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর ককাইমারী গ্রামে ভয়াবহ নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় তিন হাজার মানুষ। বিস্তৃত এ জনবসতি এলাকায় রয়েছে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় তিন বিঘা জমির সামাজিক কবরস্থান। কয়েক দফা নদীভাঙনের শিকার হওয়া এ গ্রাম আবারও ভাঙনের কবলে পড়ায় স্থানীয়রা দিশেহারা হয়ে পড়েছেন।
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি—হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক আহত হয়েছেন। এরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল এবং স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র বাছাই, বাতিল, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেছে রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।
চাঁদপুর শহরের প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করে সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোবৃন্দ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
লক্ষ্মীপুরে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. বাহার উদ্দিন ভেন্ডারের পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সুধারাম থানার সামনে ঢাকা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে। নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
১৭ নারীকে বিয়ের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জন ভিক্ষুককে বিনামূল্যে ৬টি দোকান এবং একজনকে একটি অটোরিকশা বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।