| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রাম আইনজীবী সমিতিতে সভাপতি বিএনপি, সম্পাদক জামায়াত সমর্থিত

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো. তাজুল বিজয় লাভ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নেয়া হলো গ্রামের বাড়িতে

খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ফরিদগঞ্জে যৌথ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে সেনা বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন।

বিস্তারিত...

ভেজাল বিট লবণ তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

গরু ছাগলের চামড়ায় ব্যবহারের লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি হতো একটি কারখানায়। সেখান থেকে বাজারে বিক্রি হতো দেদারসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া গেল সেই কারখানার সন্ধান। বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী শিববাটি ব্রীজ সংলগ্ন স্থানে এ কারখানা।

বিস্তারিত...

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

বিস্তারিত...

তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন: রুমন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন “আমরা বিএনপি পরিবারের” আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন। তিনি নতুন একজন মানুষ হিসেবে জনগণের পাশে দাঁড়াবেন এবং সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়বেন।”

বিস্তারিত...

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচারে জড়িত দুজন এজেন্ট গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন দেশে অর্থপাচারের ঘটনায় এজেন্ট হিসেবে কাজ করা দুই জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজ।

বিস্তারিত...

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা- নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চুরি থামছে না, রোগীরা দিশাহারা

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেজিয়া বেগম (৫০)। জ্বর, দুর্বলতা ও বমিতে ভুগছিলেন তিনি। সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার আজিজুল ইসলামের স্ত্রী রেজিয়াকে বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পরামর্শ দেন। এ জন্য সঙ্গে আনা ৫ হাজার টাকা ছিল একমাত্র ভরসা। কিন্তু হাসপাতালের লিফটে ওঠার পরই তিনি টাকাগুলো খোয়া যাওয়ার কথা বুঝতে পারেন।

বিস্তারিত...

রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত আ' লীগের দুই সক্রিয় সদস্য ঢাকায় গ্রেফতার

৫ আগষ্ট ২০২৪ এর পর থেকে জামালপুর জেলার ফ্যাসিষ্টের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, ঢাকা শহরের বিভিন্ন স্থানে জামালপুর জেলা আওয়ামীগের কতিপয় দুষ্কৃতিকারী আওয়ামীগের ব্যানারে ঝটিকা মিছিল করে রাষ্ট্র বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে।

বিস্তারিত...

বিজিবিতে চাকুরী পেলেন সেই ফেলানীর ছোট ভাই

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন (২১) বিজিবির চাকরী পেলেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন।

বিস্তারিত...

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমান, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।

বিস্তারিত...

দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিসি সিফাত মেহনাজ

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জবি অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আনান-জিদ্দান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি অনুমোদন করেছে বিভাগীয় ডিবেটিং সোসাইটি। বুধবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাবাস্সুম জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি প্রদান করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪