ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদুপর-৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দুদের সংখ্যালঘু বলে বক্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন।
বরিশাল মহানগর প্রতিনিধি : দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফিন তুষার ইন্তেকাল করেছেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশন-দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণে মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৩৪) নামে এক ব্যক্তি খুন হয়েছে।
হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শি
কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম- আবদুর রব (৭৩)। তিনি শরীফপুর এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন।
ঠাকুরগাঁও,পঞ্চগড় ও দিনাজপুর জেলাজুড়ে সক্রিয় আন্তজেলা অজ্ঞানপার্টি ও অটোচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)।
বিষপান করার ১৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কোটচাঁদপুরের স্কুলছাত্র মাসুদ রানা (১৩)। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এড়ান্দাহ গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন
এক সময় গ্রামীণ জীবনে মাটির কূপের (কোয়া) পানি ছিলো মানুষের প্রধান ভরসা। তবে আধুনিকতার ছোঁয়ায় এ প্রাচীন পানির উৎস এখন প্রায় বিলীন। বর্তমানে মানুষের বাড়িতে সচল মাটির কূপ (কোয়া) পাওয়া দুষ্কর। একটা সময়ে ছিলো অহরহ।
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও কুড়িগ্রাম কারাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই অবস্থান করছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রবিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ছয় দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ও গবেষণায় সক্ষমতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় ৬ কোটি টাকার দুইটি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে।