গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের দুটি গ্রামে কবর থেকে ১৮টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দিনভর একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্বজন ও এলাকাবাসীর নজরে আসে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শুরু হয়েছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর নুনগোলা ভেন্যুর খেলা।
বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়মনসিংহের কৃতি শিক্ষার্থী সৃজিতা এহসান।
যশোরের অভয়নগরের বাজারে নিত্যপণ্যের দামে আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। মাছ, মাংস ও ডিমের বাজারও অস্থির হয়ে পড়েছে।
দপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পটুয়াখালীর বাউফলে গণপিটুনিতে উজ্জ্বল (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরে বিয়ে ছাড়াই প্রেমিকের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন নার্সিং পাস করা শামছুন্নাহার বন্যা (২২)। দীর্ঘদিন বিয়ের প্রস্তাব দিলেও প্রেমিক নাইম রাজি হননি।
ঠাকুরগাঁও রোড স্টেশনের অদূরে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর-তারাকান্দি রেল রুটের জামালপুর শহরের ফিশারী মোড় এলাকায় ট্রেনেকাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায় নি। তার আনুমানিক ৩৫ বছর।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের কিশোর হাফিজুর রহমান (১৬)। পরিবারের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি হাফিজুর স্থানীয় মসজিদে হাফেজি পড়ত। মায়ের সঙ্গে অভিমান করে একদিন ঘরে রাখা ঘাসনিধনের বিষ খেয়ে ফেলে সে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটির’ হরতাল ও অবরোধ চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে।