ভাতকে বাঙালিদের জীবনের অন্যতম প্রধান খাদ্য হিসেবে দেখা হলেও গাজীপুরের কাপাসিয়ার শামসুদ্দিন এক ব্যতিক্রম উদাহরণ।
আওয়ামী লীগ সরকার আমলে একটি মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় সাজা হয়েছিল বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খানের।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়েছে ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টার পর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। উভয় পক্ষ থেকে প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
যশোরের শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
ঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে যশোরের অভয়নগর উপজেলার আলীপুরে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনালকে ২০,০০০ টাকা জরিমানা করে তাতক্ষনিক আদায় করা হয়েছে
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
১২ বছর ধরে শিকলবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছিলো দুই ভাই-বোন ৷ দরিদ্র পিতার পক্ষে ছিলো না চিকিৎসা করানোর মতো অবস্থা। মানসিক ভারসাম্যহীন ভাই বোনকে নিয়ে পরিবার ছিলো বিপাকে ৷ এমনি দূর্বিষহ অবস্থায় নিদারুন কষ্টে দিন কাটছিলো তাদের৷
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. আব্দুস ছাবুর খন্দকার।
ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ চানমিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী চানমিয়া, বাউশখালী গ্রামের পিতা মৃত মালেক শেখের ছেলে।
ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
গাজীপুরের টঙ্গী-আবদুল্লাহপুর সড়কে তুরাগ নদের উপর নতুন বেইলি ব্রিজ নির্মাণ ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কমেছে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত।
ফেনীর দাগনভূঞা উপজেলায় কাটাখালী নদীর ভাঙনে মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় পুরো ভবনটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে অনিশ্চিত হয়ে পড়বে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান।