আগামী ২৫ সেপ্টেম্বর পূর্ণ হবে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর। অতীত সকল রেকর্ড ভেঙে নিজ দেশ মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে প্রাণ বাঁচাতে এদিন সীমান্ত পেরিয়ে উখিয়া-টেকনাফে অনুপ্রবেশ করেছিল প্রায় ৮ লাখ রোহিঙ্গা। আগে অবস্থান করাসহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১৪ লাখ। গত অর্ধযুগ ধরে তাদের প্রত্যাবাসনের প্রচেষ্টা চলে আসছে, কিন্তু আলোর মুখ দেখা যায়নি আজও।
দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা এখনও বহাল আছে।
কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের প্রধানসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সাদা পাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদা পাথরে পৌঁছে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সিলেটের জেলা প্রশাসন।
‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন মুক্ত লবন চাই’এই শ্লোগানকে সমেনে রেখে Dissemination Workshop on Iodized Salt Law & By-Law শীর্ষক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ময়মনসিংহ। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের বর্ণাঢ্য প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বাউফলে নিখোঁজের দুই দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সেলিম ট্রেড মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. লোকমান হোসেন।
দৃষ্টি সকলের খেলার মাঠে কখন বাজবে পরিচালকের খেলা শুরুর বাশিঁ। দর্শকদের চেয়ারে বসে খেলা উপভোগ করার পাশাপাশি গাছের ডালে বাশ ও কাঠ দিয়ে মাচা তৈরী করেছে কর্তৃপক্ষ। সেসব আসন পূর্ণ হয়েছে অনেক আগেই। বাকি যারা ছিলেন তাদের কেউ উঠেছেন মগডালে, আবার কেউ কেউ বসেছেন মাটিতে। ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলা দেখতে শুধু পুরুষরা নয়, নারীরাও ভিড় করেছেন মাঠে।
শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সততা, স্বচ্ছতা এবং যোগ্যতার বিকল্প নেই।
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।