| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৩ পার্বত্য জেলায় ৬ বছর ধরে বন্ধকী কার্যক্রম বন্ধ

যথাযথ প্রক্রিয়া ও নিয়ম মেনে পার্বত্যাঞ্চলের বাজারফান্ড জায়গা বন্দোবস্ত নিয়েছে এ অঞ্চলের শত শত মানুষ। কিন্তু জেলা প্রশাসকের একটি চিঠির আদেশে এই জায়াগাগুলোর বন্ধকী ব্যবস্থা বন্ধ রয়েছে বিগত ৬ বছর ধরে। ফলে এখানকার বাসিন্দারা বাজার ফান্ডের জায়গার প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিস্তারিত...

‘চোর’ আখ্যা দিয়ে তিন কিশোরকে বেঁধে মারধর, ঘটনাস্থলেই একজনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর আখ্যা দিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে পিটিয়েছে একদল যুবক। বেদম মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কিশোরের। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ বলছে, পূর্বের বিরোধ থেকে হয়তো চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে ওই তিন কিশোরকে।

বিস্তারিত...

এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়াঁ যাত্রী ছাউনির সামনে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাদারীপুরে ছাত্রদল নেতা কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি মো. কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বিস্তারিত...

জামালপুরের ইসলামপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

জামালপুরের ইসলামপুরে মাকসুদুল হাসান পাহলোয়ান পটল (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। নিহত পটল ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পাহলোয়ান বাড়ির মৃত সোনা পাহলোয়ানে ছেলে বলে জানা গেছে ।

বিস্তারিত...

নোয়াখালীতে চোর সন্দেহে পিডিবি কর্মীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়াতে চোর সন্দেহে লোকমান হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চকরিয়া থানা হাজতে যুবকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আগুনে প্রাণ গেল ছেলের, দগ্ধ বাবা-মা হাসপাতালে

রাজধানীর গেন্ডারিয়া গভীর রাতে বাসায় আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামের এক যুবক মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০)।

বিস্তারিত...

সাদাপাথর হরিলুট হয়েছে : জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সাদাপাথর শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন—কাউকেই আইনের বাইরে রাখা হবে না। ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা।

বিস্তারিত...

প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান পড়ে নিহত ৪

কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় সড়কের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী

বিস্তারিত...

উদ্বোধনের একদিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুুুুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েকগুণ।

বিস্তারিত...

উপদেষ্টা মাহফুজের বাবা বিএনপির সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪