শুক্রবার সকালে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের আয়োজনে এই গনভোজ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো : মহিউদ্দিন আহম্মেদ।
জিয়াউর রহমানকে বিএনপি একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন
রংপুরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৩০ মে) ভোরে নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গার ইমরান খান (৩৫), রাজবাড়ী জেলার পাংশার সাদেক সেখ (২৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খসরু আহমেদ (৪৬), গাইবান্ধা জেলার সদরের জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের মহিবুল (৪৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আব্দুস সালাম (৪০), মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ীর চাঁন শরীফ ব্যাপারী (৬২), শ্রীনগরের কারারখোলার রিপন (৫৫), জামালপুর জেলার বকশীগঞ্জের আজহার উদ্দিন (৬২) ও কুষ্টিয়া জেলার সদরের রেজাউল ইসলাম (৫৫)
ক’দিন বাদেই পবিত্র ঈদ উল আজহা। আর এই পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে দুই উপজেলায় কৃষক ও খামারির ২৩টি গরু চুরি হয়েছে। প্রতি রাতেই সংঘবদ্ধ চোরের দল কোন না কোন কৃষক ও খামারির বাড়িতে হানা দিচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন খামারি ও কৃষকরা।
টর্চ লাইটের আলো জ্বালিয়ে চললো ট্রেন। বাজাতে হলো টানা হর্ন। রুদ্ধশ্বাস এ যাত্রা সিলেট-আখাউড়া রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্বে চলাচল করে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে প্রায় দুই কিলোমিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ উদ্বোধনের আগেই বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র গর্ভে। বুধবার (২৯ মে) সকাল ১০টায় শুরু হওয়া জোয়ারের তাণ্ডবে মেরিন ড্রাইভের কয়েক জায়গা সমুদ্রে বিলীন হয়ে যায়
নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি নৌযান তীরে উঠে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়। চট্টগ্রাম বন্দরের জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো- মারমেইড-৩ ও নাভিমার-৩। এর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ টাগবোটের সাহায্যে এটি আনা-নেওয়া করা হয়।
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন আহম্মেদ। মহিউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি কর্মীরা মামলা হামলার কারনে দেশে থাকতে পারে নাই। সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে নাই। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই আপনারা সাবধানে থাকবেন, মানুষের পাশে থাকবেন।
অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
নিম্নচাপের প্রভাবে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩০ মে) সকালে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। গভীর নিম্নচাপের কারণে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে
গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী করেছেন