| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দক্ষিণাঞ্চলের বৃহত্তম ‘কালাইয়া পশুর হাট’

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে পশু বেচাকেনায় জমে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম পটুয়াখালীর বাউফলের কালাইয়া গবাদি পশুর হাট। এ হাটে উপকূলীয় চরাঞ্চলে লালন পালন করা গরু মহিষের সরবরাহ বেশি থাকায় দেশ জুড়ে এ হাটের খ্যাতি রয়েছে। সপ্তাহে প্রতি সোমবার এ হাট বসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এ হাটে ভীড় করেন।

বিস্তারিত...

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

চাঁদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

‘জলবায়ু সহনশীল’ শহর গড়ার পরিকল্পনা নাসিকের

শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরে ‘অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল নগর সেবার জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা’ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এক্ষেত্রে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেওয়ার প্রস্তাব এসেছে।

বিস্তারিত...

প্রতিদিনের ৬০ টন বর্জ্যে স্বাস্ব্যঝুঁকিতে হাজীগঞ্জ পৌরবাসী

পৌরসভার পশ্চিম বাজার এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও নাছির গাজী অভিযোগ করে বলেন, পৌরসভার বর্জ্য খোলা জায়গায় ফেলার কারণে আশপাশে দুর্গন্ধ, ধোঁয়া ও মশার উপদ্রব বেড়েছে।

বিস্তারিত...

মাগুরায় হিন্দু পরিবারের ওপর চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট

মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের রায় পরিবারের সদস্যদের ওপর মঙ্গলবার (২৭ মে) গভীররাতে দুর্বৃত্তরা চেতনানাশক বিষ স্প্রে প্রয়োগে করে অজ্ঞান অবস্থায় সর্বস্ব লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের তিনজন সদস্য মাগুরা সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিস্তারিত...

অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে প্রতারণা, গ্রেফতার ৮

‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’ ইত্যাদি নামে পেইজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলো একটি অনলাইন প্রতারক চক্র। এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় শুকরিয়া দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিস্তারিত...

জামায়াত নেতা আজহারের মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

বগুড়ায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় একজন সংবাদকর্মীও রয়েছেন। সোমবার (২৬ মে) রাতে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছরের ৪

বিস্তারিত...

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তাকে (২২) যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৮ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

বিস্তারিত...

ভাঙ্গা কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মডেল মসজিদ অডিটরিয়ামে আজ বুধবার সকালে কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিস্তারিত...

আজহারের কারামুক্তিতে তাজহাট থানা জামায়াতের উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণ

আমীরে জামায়াতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতিসন্তান এটি এম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শতাধিক এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে রংপুর নগরীর মীরগঞ্জ তামপাট কাদেরিয়া হাফেজিয়া ও ইয়াতিম খানায় জামায়াতের রংপুর মহানগর তাজহাট থানার উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

বিস্তারিত...

মোস্তফার পুনর্বহালের দাবিতে রংপুরে বিক্ষোভ

নগরবাসীর ভোগান্তি দূরীকরণ ও নাগরিক সেবা নিশ্চিতকরণে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহাল এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর বাসী ব্যানারে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪