| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচন: আজও মনোনয়ন প্রত্যাহার করা যাবে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:১১:৪২:পূর্বাহ্ন  |  ১২৭৫৫৩৪ বার পঠিত
চাকসু নির্বাচন: আজও মনোনয়ন প্রত্যাহার করা যাবে
ছবির ক্যাপশন: চাকসু নির্বাচন

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে আজও (বুধবার, ২৪ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহার করা যাবে। মঙ্গলবার প্রত্যাহারের শেষদিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত সময় রাখা হয়। এছাড়াও আজ আপত্তি গ্রহণ করা হবে। সেই সঙ্গে আপত্তি নিষ্পত্তিও করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরইমধ্যে মঙ্গলবার ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে ৪ জন চাকসু থেকে ও ৫ জন হল সংসদ থেকে আবেদন করেছিলেন। নির্বাচন কমিশন জানায়, বেলা সাড়ে তিনটা পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়াও কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি, অভিযোগ থাকলে সেটি আজ জানাতে হবে।

এদিকে ডোপ টেস্টের ফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সমস্ত কিছু বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন তিনদিন পিছিয়ে ১৫ অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বেশ কয়েকটি দল ও প্যানেল এটিকে সাধুবাদ জানিয়েছে। তবে শিবির রাকসুর পর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখেই দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪