| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:২২:২৯:পূর্বাহ্ন  |  ১২৭৫৬৩১ বার পঠিত
রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত
ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে অফিসার সমিতি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের যে দাবি ছিল তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সংগত কারণে আমরা আপাতত আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলাম। প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, প্রশাসন এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায়, সাতদিন পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪