| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে জ্বালানির দামে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কোথাও কোথাও সমন্বয় করা দামে এলপিজি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দূর করে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়।

বিস্তারিত...

প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের মানবিক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশের জন্য ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

বিস্তারিত...

দুর্গাপূজার ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

আসন্ন দুর্গাপূজার ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। পূজার ছুটি টানা পাঁচ দিন নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

বিস্তারিত...

জিয়াউলের বিরুদ্ধে গুম-খুনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ

আওয়ামী লীগের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ অবশিষ্ট সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বিস্তারিত...

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন।

বিস্তারিত...

শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ

বিস্তারিত...

তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, জুলাই-সে

বিস্তারিত...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) স

বিস্তারিত...

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে। সোমবার (৫ অক্টোবর) সচিবা

বিস্তারিত...

শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিস্তারিত...

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসে (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।

বিস্তারিত...

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করলে পুরস্কৃত করার হুঁশিয়ারি ও আশ্বাস দিয়েছেন তিনি।

বিস্তারিত...

স্ত্রীর মামলায় কারাগারে ডাক্তার রাসেল মোরসেদ

শারীরিক মানুষিক নির্যাতনের পাশাপাশি যৌতুক চাওয়ার অভিযোগের মামলায় ডাক্তার রাসেল মোরশেদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪