| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুদিনে সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিস্তারিত...

পরিস্থিতির অবনতি হয়নি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

একসময় অসুস্থ মায়ের জন্য একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বর্তমানে ক্ষমতায় থাকলেও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিজের জীবনের অত্যন্ত বেদনাদায়ক ও সংবেদনশীল একটি ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আম্মা (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া) একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেসময় একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি দেয়নি সেদিন।

বিস্তারিত...

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনাবাহিনী মাঠে থাকবে। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

বিস্তারিত...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন।

বিস্তারিত...

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে লাইসেন্সিং ব্যবস্থা ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে যেখানে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগে, সেখানে তা কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

জুন মাসের ২০ দিনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৫৩৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে চলতি জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছেন তিনি। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিস্তারিত...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৪,৪৩২ টাকা

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিস্তারিত...

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী?

ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও স্পেনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও দেশটিতে বিদ্যুৎ বিল কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুফল এখন ভোগ করছে স্পেন।

বিস্তারিত...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়। দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

হাছান, নওফেল সহ ২২ জনের চার্জ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪