| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সফর।

বিস্তারিত...

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে সোহেলির মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত সোহেলি ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সোহেলি ইসলাম গত রবিবার ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইয়ের শিকার হন।

বিস্তারিত...

নেপালের বিশিষ্টজনদের জন্য বাংলাদেশের আম উপহার

শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস।

বিস্তারিত...

ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীরা এখন রাতেও কাজ করবেন

নগরীকে আরও পরিচ্ছন্ন রাখতে দিনের পাশাপাশি এখন থেকে রাতেও কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন কর্মীরা। শুক্রবার (১২ জুন) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা তুলে ধরা হয়।

বিস্তারিত...

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার সরকারের

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে আগ্রহী। তিনি বলেন, নতুন গণতান্ত্রিক সরকার দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় তাদের টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, প্রয়োজন হলে ব্যাংকটিকে জরুরি তারল্য সহায়তা (ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট) দেওয়া হবে।

বিস্তারিত...

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেইনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের (৫০) মাথায় দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলির আঘাতে তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা: অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকারি চাকুরিজীবীদের ১১ বছর ধরে পে-স্কেল হয় না। শুক্রবার (১২ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট প্রস্তাবনার সার্বিক দিক তুলে ধরার সময় তিনি এমন কথা বলেন।

বিস্তারিত...

হিল্লা বিয়ের ‘ফাঁদ’ পেতে শত মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস

হিল্লা বিয়ের জন্য পাত্র লাগবে—সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম ফেসবুকে এমন ‘বিজ্ঞাপন’ দেখে সেখানে নির্দেশিত ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়েছিলেন শত শত মানুষ। এদের কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ প্রবাসী, আবার কেউ মসজিদের ইমাম বা মাদরাসার শিক্ষক।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকে সরকার কোনো অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সম্প্রতি চেয়ারম্যান ও এমডির পদায়ন ইস্যুতে আন্দোলন ও পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সরকার কোনো অবৈধ হস্তক্ষেপ করেনি।

বিস্তারিত...

কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে: এনবিআর চেয়ারম্যান

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার ব্যবস্থা নয়, বরং সম্পত্তি লেনদেনে প্রকৃত মূল্য ঘোষণার মাধ্যমে কর-সংক্রান্ত জটিলতা নিরসনের একটি প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ বিষয়ে জনমনে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিস্তারিত...

হাতিরঝিলে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ

রাজধানীর হাতিরঝিল থানাধীন মোল্লা টাওয়ার এলাকার সামনে গুলিবিদ্ধ হয়েছেন রামপুরা-হাতিরঝিল এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার দুপুরে

বিস্তারিত...

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪