দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানটি রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
মাত্র পাঁচ মাসে সহিংসতার শিকার হয়েছে ১ হাজার ৩৫ জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ২৫০ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার ৬৫ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৮ জনকে। একই সময়ে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ২৩৭ জন নারী ও কন্যা শিশুকে এবং
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বগুড়ায় বিমান মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্লাইং একাডেমি করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের সন্তানেরাও পাইলট হওয়ার সুযোগ পাবে। তাদের পড়াশোনার খরচও বহন করবে বিমান মন্ত্রণালয়।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশ অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি মনে করে, বাজেটের আকার বড় হলেও সঠিক দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্য ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন।
দেশে চলতি বছরের মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। প্রতিযোগিতামূলক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে মদ, সিগারেট ও বিলাসপণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধী দল অসন্তুষ্ট হয়ে আন্দোলন করছে। তবে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে। শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মদ-সিগারেট ও বিলাসী
মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে হেনেস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
কক্সবাজারে এসেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গত দুদিন ধরে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। ভারি বর্ষণ উপেক্ষা করেও কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল খনন কর্মসূচি স্থানে মানুষ জড়ো হতে শুরু করে।