| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভালো নেই রামিসার বিড়াল

শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতায় পুরো দেশ স্তব্ধ। শিশুটির শোক যেন ছুঁয়ে গেছে সব কিছুকে। তার আদরের বিড়ালও দুদিন ধরে কিছুই খাচ্ছে না। গতকাল বুধবার মুন্সিগঞ্জে রামিসাকে দাফন শেষে পরিবার রাজধানীর পল্লবীর বাসায় ফিরেছে। ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রামিসার স্মৃতি। এগুলো শোক আরও বাড়িয়ে দিচ্ছে।

বিস্তারিত...

রামিসা হত্যাকাণ্ড আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না।

বিস্তারিত...

পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ অব্যাহত রয়েছে। ঘটনার কয়েক দিন পার হলেও এলাকাবাসীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও বিচার দাবির সুর আরও জোরালো হচ্ছে।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় আসছে পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিতে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, এর মধ্যে একটি হলো এই নির্বাচনে পোস্টার থাকবে না। আমরা নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচন পোস্টার না রাখার পক্ষে।’

বিস্তারিত...

রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

রাজধানীতে অন্তত চার দিন ধরে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার পর রাজধানীর উত্তরা, কুড়িল, বারিধার, গুলশান, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। পাশাপাশি রাজধানীর অদূরে টঙ্গীতেও প্রচুর বৃষ্টির খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

ঈদের আগে স্বস্তি মুরগি-ডিমে, চড়া দামে বিক্রি হচ্ছে মাছ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র সপ্তাহখানেক বাকি। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাছের বাজারে। বেশিরভাগ মাছের দাম আগের তুলনায় বেড়েছে কিংবা উচ্চ পর্যায়েই রয়েছে।

বিস্তারিত...

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঈদুল আজহা ঘিরে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

বিস্তারিত...

২০ মাসে ধর্ষণ নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

দেশে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধে একের পর এক শিশু প্রাণ হারাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলোতে শিশু সুরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিচারহীনতা, তদন্তে দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি না হওয়াকে এই পরিস্থিতির বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।তিনি লেখেন,কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

দাদু বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বিস্তারিত...

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

বিস্তারিত...

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান কারারক্ষীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

বিস্তারিত...

চলতি বছরেই মেগা প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে: গণপূর্তমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪