রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সম্মিলিত নাগরিক সমাজ। একই সঙ্গে তারা একই সঙ্গে দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান জানান।
বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে নতুন গতি আনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। অফশোর বিডিং রাউন্ড-২০২৬ এর আওতায় ২৬টি অফশোর ব্লকে অনুসন্ধানের সুযোগ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ১১টি শ্যালো সি ও ১৫টি ডিপ সি ব্লক।
মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান অনুমোদনের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম নগরে ৪৮ ঘণ্টার কম সময়ে একের পর এক ৭ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার লোমহর্ষক অভিযোগ সামনে এসেছে। এর ধারাবাহিকতায় নগরের চান্দগাঁও এবং খুলশী এলাকায় পৃথক ঘটনায় এক মুদি দোকানি এবং এক মক্তব শিক্ষককে
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে আদালতে পুলিশের প্রতিবেদন জমা দেওয়ার কাজ এগিয়ে চলছে। এ ঘটনায় রামিসার ময়নাতদন্ত-সংক্রান্ত তিনটি সিলগালা রিপোর্ট বর্তমানে পুলিশের হাতে রয়েছে। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীরাও প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ।
গরুর হাট, খানাখন্দ আর বিভিন্ন সড়কে সংস্কার কাজ শেষ না হওয়ায় এবারের ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়তে পারেন ঘরমুখো মানুষ। দেশের বিভিন্ন মহাসড়কে ৯৪টি অধিক যানজটপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।
সাম্প্রতি দেশজুড়ে যখন শিশু ধর্ষণ, যৌন নিপীড়নের মতো ঘটনা ব্যপভাবে ছড়িয়ে পড়ছে। এ অবস্থা নিরসনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরণের ধস নেমেছে। চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৮৯ কোটি ইউরো। যেখানে ২০২৫ সালের একই সময়ে এই রপ্তানি আয় ছিল ৩৫৭ কোটি ইউরো।
দেশে শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত কয়েকটি ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর কলাবাগান এলাকায় আবারও এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রাজধানীর মিরপুরের পল্লবীর স্কুলছাত্রী রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার (২৩ মে) এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (২৪ মে) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যে কোন ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় হওয়া মামলার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার
দেশে এবারের পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ গবাদিপশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।