আজ বৃহস্পতিবার(২১ মে) দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট।
চলমান হামের রুটিন টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট প্রাদুর্ভাবের পেছনে নীতিগত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, টিকার ঘাটতি মোকাবিলায় ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার মৌখিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ থেকে ৬টি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল। তবে সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।
রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজধানীর লালবাগে বাসা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের এক শিশুকে পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে গোপনে দ্বিতীয় স্ত্রীর বাসায় নিয়ে লুকিয়ে রেখেছিলেন তার বাবা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রাজধানীর অভিজাত এলাকা বনানীর একাধিক অবৈধ সিসা বার ও মদের আসরে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় সিসা বার সংশ্লিষ্ট আটজনকে আটক করা হয়।
দেশজুড়ে জলাবদ্ধতা দূর ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে আবেদনে মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব খরচে সরকারি খাল পুনঃখনন করার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় এই ঘাতক।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেবে না। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পানি সংকট মোকাবিলা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় বাজেটকে শুধু সংখ্যাতাত্ত্বিক প্রবৃদ্ধির হিসাব নয়, বরং দরিদ্র ও সাধারণ মানুষের উন্নয়নের একটি ‘নৈতিক দলিল’ হিসেবে প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ মে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কোরবানির পশুর হাটে নারীদের জন্য বিশেষ ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।