বাংলাদেশের অর্থনীতির এক বড় চালিকাশক্তি ও রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে একটি ভয়াবহ সংকটের মুখে। যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণার ফলে দেশের তৈরি পোশাক খাতে সংকট তীব্রতর হয়েছে। বিদেশি ক্রেতাদের মধ্যে তৈরি পোশাকের ওপর বাড়তি শুল্ক আরোপকে কেন্দ্র করে অবিশ্বাস ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা দেশের পোশাক রপ্তানির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় ১০ মাসে বিভিন্ন মামলায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেফতার এবং পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে র্যাব।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সমন্বিত পরিকল্পনা এবং পরিবেশবান্ধব বিকল্প জীবিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
ঢাকাসহ দেশের ১১ জেলায় বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ব্যতীত অন্যান্য জেলাগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে ১ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মো. টিটন গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে শুনানি চলাকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রেজিস্ট্রেশন করতে পারছে না নার্সিংয়ের ২০ শিক্ষার্থী। তাদের রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেয়ার জন্য নার্সিং কলেজ কর্তৃপক্ষ গত এক বছর সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছে। কিন্তু কাক্সিক্ষত সাড়া মিলেনি। বরং দফায় দফায় চিঠি চালাচালিতে সময়ক্ষেপণ হয়েছে। উপায়ান্তুর না দেখে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়।
রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জনপদ সব জায়গাতেই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক কণ্ঠে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এবার পল্লবীতে একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৩০ থেকে ৪০ জন লোক এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসন ছিল ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। আর এই ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার করা। কারণ, আগের সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই খাতের। রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল হয়েছে। একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। এই সুযোগে বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়।
অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদলাতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন হাজি। এছাড়া, হজ কার্যক্রমে অংশ নিতে গিয়ে মোট ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সায়মা ওয়াজেদ পুতুলের অনির্দিষ্টকালের ছুটিকে আমরা জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখি।